ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১২ ফেব্রুয়ারির নির্বাচনের তারিখ বিএনপি লন্ডনে ষড়যন্ত্র করে ঠিক করেছে: মিয়া গোলাম পরওয়ার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:২৭ পিএম

১২ ফেব্রুয়ারির নির্বাচনের তারিখ বিএনপি লন্ডনে ষড়যন্ত্র করে ঠিক করেছে: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের তারিখ বিএনপি লন্ডনে কন্সপারেন্সি করে ঠিক করে এনেছে। শনিবার (৯ মে) সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলরুমে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জামায়াতে সেক্রেটারি বলেন, জুলাই সনদ আর গণভোট উনারা আলাদা করেছেন। এ অর্থে যে নোট অব ডিসেন্টগুলো তাদের দেয়া আছে জুলাই সনদে। ওটা যদি মানে তাহলে সংবিধান সংস্কারের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বাদ যাবে। এক ব্যক্তি প্রধানমন্ত্রী দলের প্রধান থাকতে পারবেন না। উচ্চ কক্ষে পিআর হতে হবে। চুক্তি, আন্তর্জাতিক আইন যা হবে দুই দলের ঐক্যের মধ্যে হতে হবে। চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, পিএসসি, দুর্নীতি দমন কমিশন, কন্ট্রোলার জেনারেল, গভর্নরসহ সাংবিধানিক যত পদ আছে এইগুলো নিয়োগে এখনকার রাষ্ট্রের যে বিদ্যমান আইন, প্রধানমন্ত্রী যা ইচ্ছে করবেন রাষ্ট্রপতিকে দিয়ে তিনি এগুলো করতে পারবেন।

তিনি আরও বলেন, তবে ঐক্যমত্য কমিশন বলছে এসব যদি হয় তাহলে পূর্বের মতই থাকবে। সরকারি চাকরি তো দেয় পিএসসি। দুর্নীতি ঠেকাবে এন্টি করাপশন কমিশন। সেখানকার প্রধান বানাবেন প্রধানমন্ত্রী। এটা ঠেকানোর জন্যই তো আমাদের ছেলেরা জীবন দিয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মফিজ উদ্দীন, সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!