ঢাকা   রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:১৩ এএম

এ সম্পর্কিত আরও খবর

কোন জালিম শাসককে বাংলাদেশের বুকে আর চেপে বসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। বিজ্ঞাপন শনিবার (৯ মে) বিকেলে রাজবাড়ী শহরের আজাদী ময়দানের পৌর অফিসে দৌলতদিয়ায় বাস দূর্ঘটনা ও বিভিন্ন দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, আমরা মনে করি ও বিশ্বাস করি এই বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা চাই না আর কোনদিন বাংলাদেশ বিপদগ্রস্ত হোক। আর কোন জালিম শাসক বাংলাদেশে মানুষের বুকে চেপে বসতে দিব না। এই দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব যাতে মর্যাদার সাথে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে আমরা সেভাবে কাজ করবো। জামায়াত নেতারা বলেন, এই দুর্দিনে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দুর্গত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। বিজ্ঞাপন এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য এ্যাড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলিমুজ্জামানের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সৌদি আরব শাখার আমির আজাদ সোবহানী, জেলার নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সদর উপজেলা আমির হেলাল উদ্দিন, পাংশা পৌর আমির কাজী ফরহাদ জামিল রুপু, পাংশা উপজেলা আমির মাওলানা সুলতান মাহমুদ, কালুখালী আমির মাওলানা আব্দুর রব, ট্রেন দূর্ঘটনায় নিহত আবু তালহার মা মাহমুদা ফেরদৌসী, দৌলতদিয়ায় বাস দূর্ঘটনায় নিহতের পরিবারের সদস্য লাবনী আক্তার, সড়ক দূর্ঘটনায় আহত লালন প্রমূখ। জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাস দূর্ঘটনায় নিহত ৯ জনের পরিবার এবং ট্রেন, বাস দূর্ঘটনা ও আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৬জনসহ মোট ১৫ জনের হাতে আর্থিক সহায়তা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

‘শিগগিরই সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের অপচেষ্টাকে রুখে দেবে, ইনশাআল্লাহ’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:১৩ এএম

‘শিগগিরই সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের অপচেষ্টাকে রুখে দেবে, ইনশাআল্লাহ’

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চালু রেখে অন্য ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক অধিকার খর্বের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেন, এ ধরনের তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে ছাত্রদল।

রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসগুলোতে ‘মব’ তৈরির চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন ছাত্রী সংগঠনকে ব্যবহার করা হচ্ছে।

পাঠকদের জন্য রাকিবুল ইসলাম রাকিব পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ব্যতীত বাকী সকল ছাত্র সংগঠনের অধিকার হরণ করার পায়তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিগত দেড় বছরের অধিক সময় ক্যাম্পাসগুলোতে শত শত মব ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর সর্বশেষ অস্ত্র হিসেবে ছাত্রী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। খুব শিগগিরই প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের এই অপচেষ্টাকে রুখে দেবে ইনশাআল্লাহ।

নিজ স্বার্থ হাসিলে গুপ্ত রাজনীতি চালু রেখে প্রকাশ্য রাজনীতিকে নোংরাভাবে উপস্থাপন করে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার জন্য একদিন শিবিরকে চরম মূল্য চোকাতে হবে। সেদিন আল্লাহর নামে শপথ করে বলবে, ‘শিবির কখনও গুপ্ত রাজনীতি করেনি এবং এ ধরনের মবের সাথে শিবিরের কোনো সম্পৃক্ততা কখনও ছিল না। সেদিন খুব বেশি দূরে নয়।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!