ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাবির মেডিকেল সেন্টারে ফুলের সুবাস নেই, সেখানে ঘাম আর কষ্টের গন্ধ: আসিফ নজরুল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৩:৪৮ পিএম

ঢাবির মেডিকেল সেন্টারে ফুলের সুবাস নেই, সেখানে ঘাম আর কষ্টের গন্ধ: আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সেবা ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক নতুন উচ্চপদস্থ কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে দায়িত্বস্থলে ছিলেন না ফিজিওথেরাপি সেবাকর্মীরা। ফলে চিকিৎসাসেবা নিতে এসে দুর্ভোগে পড়েন রোগীরা।

রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এ অভিজ্ঞতার কথা জানান।

পাঠকদের জন্য ড. আসিফ নজরুলের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয়ে ক্লাস নেই এখন। আজ ক্লাসের পর সেখানকার মেডিকেল সেন্টারে গেলাম। অনেকক্ষণ বসে বা ঘুমিয়ে থাকলে হাঁটুর উপর মাসল্-এ খুব ব্যথা হয়। সেখানে ফিজিওথেরাপি দিতে হয়।

তিনদিন দিলাম। অবস্থা একটু ভালো হলো। এরপর শুক্র-শনিবার, মেডিক্যাল সেন্টার বন্ধ। এই সুযোগে ব্যথা বাড়লো। আজ ক্লাস শেষে তড়িঘড়ি করে মেডিকেল সেন্টারে গেলাম। দেখি, ফিজিওথেরাপি দেয়ার কেউ নেই সেখানে। আরও অনেকেই নেই। জানা গেলো ঢা.বি.র অতি উচ্চপদে নতুন একজন নিয়োগ পেয়েছেন। তাকে ফুল দিতে গেছেন তারা।

নতুন উচ্চপদধারী আমার ছোট ভাই তুল্য। ভালো গবেষক ও পরোপকারী মানুষ। তিনি ঘোষণা দিয়েছিলেন ফুলের শুভেচ্ছা নিবেন না। তারপরও এই অবস্থা।

বারান্দা ভর্তি ঘোরাফেরা করছে রোগী, সাথের লোকজন। ফুলের সুবাস নেই, ঘাম আর কষ্টের গন্ধ সেখানে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন