পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিরোধীদল এই ৬ মাস একদিনও বাদ নেই যেদিন তারা আন্দোলন করেন নাই, হুংকার দেন নাই। এক দফার হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির র্যালি পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, এনিসিপি এবং জামায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। লং মার্চে তাদের দেওয়া বক্তব্যের সঙ্গে ফ্যাসিস্টের বক্তব্যের পার্থক্য নেই। সবাই চাচ্ছে সুন্দর বাংলাদেশ।
কিন্তু আমরা নির্বাচন করে পারলাম, উনারা আন্দোলন শুরু করলেন এবং এ আন্দোলন নিয়ে যাবেন ১ দফার আন্দোলনে। ১ দফার হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল, ১৭ বছর রাজপথ থেকে লড়াই করে উঠে আসা দল।
মন্ত্রী আরো বলেন, ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়। দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাসের জন্য কষ্ট করছে।
যদি অন্তর্বর্তী সরকার কাজে হাত দিত তাহলে আমরা এ সংকট দ্রুত কাটিয়ে উঠতে পারতাম। কিন্তু আজকে যারা গ্যাস নেই, বিদুৎ নেই স্লোগান দিয়ে লংমার্চ করছেন- এটা এ সময়ে যুক্তিযুক্ত নয়।






