ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দিন’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ এএম

‘জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দিন’

জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাট বাজারসহ বিভিন্ন সড়ক, অলিগলি ও পাড়া-মহল্লায় গণসংযোগ তিনি এ আহবান জানান সবাইকে।

তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এ সময় তিনি বাবুরহাট বাজার এলাকার দোকানপাট ও মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে থাকার আহবান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী থেকে সদর উপজেলা তরপচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকসী, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. হাফেজ মাওলানা হাসান মাল, ১৪নং ওয়ার্ডের সাবেক সভাপতি মাওলানা মো. ওয়াহিদুল ইসলাম, ১৪নং ওয়ার্ডের সেক্রেটারি হাফেজ আব্দুল মাজেদ, ডা. সিদ্দিকুর রহমান প্রামানিক, মাওলানা হাসান মাল, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, আল-আমিন, বাবুরহাট ক্যাম্পাসের ইনচার্জ মো. আব্দুল আউয়ালসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন