ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতীয় মদসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

ভারতীয় মদসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের ইউপি সদস্য মো. মোবারক হোসেনকে (৫০) ভারতীয় চোরাই মদ বিক্রির সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী গাজিরভিটা ইউনিয়নের বরাক সেতুর ওপর থেকে তাকে আটক করা হয়। তিনি বালুয়াকান্দা এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ জানায়, আটকের সময় তার কাছ থেকে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। দীর্ঘদিন থেকে তিনি চোরাই ব্যবসার সঙ্গে জড়িত। ভারতীয় চোরাই মদ বিক্রির উদ্দেশ্যে তিনি সেতুর ওপর এলে তাকে আটক করা হয়। মোবারক হোসেন ৪ নং ওয়ার্ড বালুয়াকান্দা এলাকার বর্তমান ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, গ্রেপ্তার ইউপি সদস্য মোবারক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই তাকে আদালতে পাঠানো হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন