ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৩০ টাকার বান্ডেল ৬০০ টাকায় বিক্রি, ২০ কোটি টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:৪৩ পিএম

৩০ টাকার বান্ডেল ৬০০ টাকায় বিক্রি, ২০ কোটি টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে প্রায় ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল নোট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় তানজিম (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বহদ্দারহাট এলাকার নুরনগর হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এ জাল নোট জব্দ করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা নোটগুলো শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য ছাপানো হয়েছিল বলে দাবি করেছেন গ্রেফতার তানজিম। তিনি নগরের আন্দরকিল্লার অঙ্কুর প্রিন্টার্স থেকে প্রতি বান্ডেল ৩০ টাকায় ছাপিয়ে এনে ৬০০ টাকায় বিক্রি করেন। এতে ভালো লাভ হয়। অনুমতি না থাকায় একে জাল বলা যেতে পারে।’

এ বিষয়ে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সরকার কাউকেই টাকা ছাপানোর অনুমতি দেয়নি। এখানে আমরা সত্যিকারের জাল নোট পেয়েছি, যেগুলো অনলাইনের মাধ্যমে কেনাবেচা করা হতো।

র‌্যাব জানায়, সিলেটে এক অভিযানে জাল টাকাসহ আরেকজনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র‌্যাব-৭। এরই মধ্যে যেখান থেকে নোটগুলো ছাপানো হয়েছে সেখানকার দুজনকেও হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন