ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পূর্বাচল উপশহরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী আহত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:২১ এএম

পূর্বাচল উপশহরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ভূইয়াবাড়ি ব্রিজ এলাকায় গত রাত ১০টার দিকে ভয়াবহ সংঘর্ষে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলো রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার আব্দুল হামিদের ছেলে গোলাম রাব্বী (২৬)। তিনি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে রায়হান সরকার, যিনি সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক সোহেল রানা বলেন, রাত ১০টার দিকে কুড়িলবিশ্বরোড থেকে ভুলতাগামী একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এসময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী গোলাম রাব্বী ও রায়হান সরকার। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল ও প্রাইভেটকার উদ্ধার করেছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন