ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তিতুমীর কলেজ ও আমতলীতে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৪:১২ এএম

তিতুমীর কলেজ ও আমতলীতে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রাজধানীর তিতুমীর কলেজের গেটের সামনের রাস্তায় ও আমতলী মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির টাংকির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে পৃথক তিনটি ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ। তিনি জানান, মহাখালীর আমতলী মোড় এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে তিতুমীর কলেজের সামনের গেটে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির টাংকির সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্টাফরা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন