ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে প্রাণ গেল বৃদ্ধের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০২:৫০ এএম

সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে প্রাণ গেল বৃদ্ধের

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আরফোজ আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের কালুর গোষ্ঠীর সঙ্গে একই এলাকার ধনমিয়ার গোষ্ঠীর দীর্ঘদিন ধরে জমিজমাসহ গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে রোববার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালে টেঁটা বিদ্ধ হয়ে ধনমিয়া পক্ষের বৃদ্ধ আরফোজ আলী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় আহত ফারুক মিয়া ও তার স্ত্রী নাসিমা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, জমি ও গ্রাম্য আধিপত্য নিয়ে কালুর গোষ্ঠী ও ধনমিয়ার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ প্রাণ হারান। আহত অবস্থায় কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন