ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সৌদি আরবে খালেদা জিয়ার সুনাম করে, আর শেখ হাসিনাকে মিথ্যাবাদী বলে: এ্যানি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম

সৌদি আরবে খালেদা জিয়ার সুনাম করে, আর শেখ হাসিনাকে মিথ্যাবাদী বলে: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “সৌদি আরবে লোকজন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে সুনাম করে। আর শেখ হাসিনাকে বলে ‘কাজ্জাব’। মানে হাসিনা মিথ্যাবাদী।” তারা বলে বাংলাদেশের জিয়াউর রহমান হচ্ছেন মুসলিম উম্মাহর নেতা, দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন তিনি।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘পাকবাহিনীর বিরুদ্ধে আমাদের দামাল ছেলেদের যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে।

রেডিওতে ঘোষণা দিয়েছেন- যার যা কিছু হাতে আছে সবাই যুদ্ধে নেমে পড়েন। পাকিস্তানের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকব। যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতা, মুক্তিযোদ্ধাদের নেতা।

রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন বাংলার দামাল ছেলেদের নিয়ে।’ তিনি আরো বলেন, ‘ছাত্র রাজনীতি করতে গিয়ে বহু জেল খেটেছি। আমার কপালে গুলি করেছে। আমার বাড়ি ভাঙচুর করেছে। আমার দুই ছেলের ওপর অত্যাচার করছে।

পুলিশ হামলা করেছে। আমার বাড়িতে গিয়ে গ্রেপ্তার করে পিটাইতে পিটাইতে থানায় নিয়েছে। এরপরও আমি মাথানত করি নাই। আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক নই।’ এসময় উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, আবুল হাশেম, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন