ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ট্রেন লাইনে আটকে গেল বাস, সবার সহযোগিতায় বড় বিপদ থেকে রক্ষা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম

ট্রেন লাইনে আটকে গেল বাস, সবার সহযোগিতায় বড় বিপদ থেকে রক্ষা

রাজধানীর মহাখালী রেলগেটে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে অল্পের জন্য। শুক্রবার (২৮ নভেম্বর) ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে আলিফ পরিবহনের একটি বাস রেললাইনের ওপর আটকে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেন আসার কিছুক্ষণ আগে বাসটি রেলগেটের মধ্যে আটকে পড়লে যাত্রীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। কেউ দরজা দিয়ে, কেউ আবার জানালা দিয়ে লাফিয়ে বাস থেকে নেমে আত্মরক্ষা করেন।

পরে উপস্থিত যাত্রী ও আশপাশের লোকজন একসঙ্গে ধাক্কা দিয়ে বাসটিকে লাইনের বাইরে সরিয়ে নেন। মুহূর্তের ব্যবধানে প্রাণঘাতী দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়। তাদের দ্রুততা ও সহযোগিতায় বড় বিপদ থেকে রক্ষা পান বাসে থাকা যাত্রীরা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন