ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উথুরায় বিএনপির পক্ষ থেকে ১৪ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৬:২৮ এএম

উথুরায় বিএনপির পক্ষ থেকে ১৪ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ

ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে ১৪ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে এসব শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মধ্যে প্রচারের অংশ হিসেবে এ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। এসময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে দেওয়া বক্তব্যে আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, বিএনপির লক্ষ্য একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সেই লক্ষ্য পূরণে আমরা কাজ করছি। সাধারণ মানুষের পাশে থাকা এবং মানবিক কার্যক্রম পরিচালনা তারই অংশ।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন