ঢাকা   রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম

বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০

টাঙ্গাইল-৬ আসনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে দেলদুয়ার উপজেলার এলাসিন বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টাঙ্গাইল-৬ আসনে প্রজন্ম দলের নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকারকে মনোনয়ন দেয়ার দাবিতে তার কর্মী-সমর্থকরা মানববন্ধন করছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। একই সময় বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাভলুর সমর্থকরা মিছিল নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১০ জন আহত হন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন