ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বড় ভাই আইসিইউতে, দেখতে যাওয়ার পথে ছোট ভাইসহ নিহত ২

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫৪ এএম

বড় ভাই আইসিইউতে, দেখতে যাওয়ার পথে ছোট ভাইসহ নিহত ২

বড় ভাই যশোরের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি, তাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ছোট ভাইসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে যশোর-চৌগাছা সড়কের জগহাটি জোড়াপুল ব্রিজ (বিশ্ববিদ্যালয়-সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহেশপুর উপজেলার আলিসা গ্রামের আফিল উদ্দিন বিশ্বাসের ছেলে সেলিম রেজা (৪৫) ও একই গ্রামের মো. তাহাজ্জেলের ছেলে ইব্রাহিম হোসেন (৪২)। এর মধ্যে সেলিম রেজা আইসিইউতে ভর্তি শহিদুল ইসলামের ছোট ভাই।

নিহতদের প্রতিবেশী মো. আব্দুল হাকিম বলেন, যশোরের একটি বেসরকারি হাসপাতালে নিহত সেলিমের বড় ভাই শহিদুল ইসলাম আইসিইউতে ভর্তি রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন হলে হাসপাতাল থেকে সেলিমকে কল করা হয়। তাৎক্ষণিক ইব্রাহিম নামে একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে হাসপাতালে রওনা হন সেলিম। পথিমধ্যে যশোর-চৌগাছা সড়কের জগহাটি জোড়াপুল ব্রিজ এলাকায় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, সঠিকভাবে কেউ বলতে পারছে না কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই আমরা মরদেহ দুটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করি। ঘাতক বাসটি শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন