ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হে আল্লাহ, আমাদের শরীর নিন মাকে সুস্থ করুন: খালেদা জিয়ার জন্য যুবদলের আবেগঘন দোয়া মাহফিল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:১০ এএম

হে আল্লাহ, আমাদের শরীর নিন মাকে সুস্থ করুন: খালেদা জিয়ার জন্য যুবদলের আবেগঘন দোয়া মাহফিল

ঢাকা বিমানবন্দর থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে দক্ষিণখান প্রেম বাগানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে বেগম জিয়ার মুক্তি ও আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করেন। দোয়ার সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন এবং মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বলেন— “হে আল্লাহ, আমাদের শরীরের যা আছে নিয়ে নিন, কিন্তু আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে সুস্থ করে দিন।”

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা যুবদলের সেক্রেটারি ও সাবেক ছাত্রদল প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসাইন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সরকার, সাংগঠনিক সম্পাদক আখলাকুর সায়েম রনি, বিমানবন্দর থানার সাংগঠনিক ওয়ার্ডের সদস্যসচিব আব্দুর রহিম, সাংগঠনিক ওয়ার্ড আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলম মেম্বার, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আশিকুর রহমান আশিক।

দোয়া মাহফিল পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন ব্যাংকারস অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা নাজমুল হক মণ্ডল অপু। এ সময় যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতারা বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনায় সারাদেশের মানুষ দোয়া করছে। দোয়া শেষে অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতাকর্মীদের মাঝে শান্তিপূর্ণ পরিবেশে তাবারুক বিতরণ করা হয়।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন