ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি 

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

চট্টগ্রামে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি 

সারা দেশের মতো চট্টগ্রামের ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করছে।ন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে বেলা ১২টা পর্যন্ত। তবে আজকের মধ্যে দাবি আদায় না হলে আগামীকাল (৪ ডিসেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন পালনের ঘোষণা দিয়েছে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 

এদিকে, সরকারি হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। এতে রোগীরা প্রয়োজনীয় সেবা না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন। 

চট্টগ্রামে অন্য স্থানের মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পালন করা হচ্ছে কর্মবিরতি। 

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) মো. ইউনুচ খান বলেন, আমরা বেশ কয়েক যুগ ধরে বৈষম্যের শিকার, সম যোগ্যতার অন্য ডিপ্লোমাধারীদের দশম গ্রেড অনেক আগে বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে।  আমাদের ফাইল বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। কিন্তু সেখানে কালক্ষেপণ করা হচ্ছে।

তিনি বলেন, যতদিন প্রজ্ঞাপন দেওয়া হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে। আজকের আন্দোলন সকাল ৮ টা ১২ পর্যন্ত। আজকের মধ্য কোন দাবি মেনে না হলে কাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন