ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পিএম

আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

বগুড়ার ধুনটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় এ মামলা করেন।

মামলায় উপজেলার আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনিসহ ৩৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ৩০ নভেম্বর রাত ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল করেন। সশস্ত্র মিছিলকারীরা সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতংক সৃষ্টি করে।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম মামলার তথ্যটি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন