ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওসমান হাদির নিজ এলাকায় প্রতিবাদ সমাবেশ-দোয়া

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পিএম

ওসমান হাদির নিজ এলাকায় প্রতিবাদ সমাবেশ-দোয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করার ঘটনায় তার জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ছাত্র-জনতা, সুশীল সমাজের নেতারা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও দোয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিলটি নলছিটি শহরের বাসস্ট্যান্ড থেকে শহরের অলিগলি ঘুরে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শাহ জালাল, হেফাজতে ইসলাম বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হানযালা নোমানী বক্তব্য রাখেন।

তারা দ্রুত হামলাকারিদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়ীখালী গ্রামের মুন্সি বাড়ির মরহুম মাওলানা আব্দুল হাদীর ছোট ছেলে ওসমান হাদী। তারা বাবা মরহুম মাওলানা আব্দুল হাদী নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ছিলেন। তার তিন ভাইও তিন বোন রয়েছে। তিন ভাইয়ের মধ্যে বড় ভাই মাওলানা আবু বক্কর ছিদ্দিক বরিশাল গুঠিয়া জামে মসজিদের ইমাম ও খতিব। মেঝ ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন। আর ওসমান হাদী ছোট ছেলে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন