ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শৈলকুপায় সেচপাম্পের পাশে কৃষকের মরদেহ উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

শৈলকুপায় সেচপাম্পের পাশে কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় মাঠে সেচপাম্পের পাশ থেকে সোহাগ (২৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৬টার দিকে শৈলকুপার বারইপাড়া মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক সোহাগ ফকির হাবিবপুর গ্রামের মনিরুল ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, বিকাল ৩টার দিকে তারা বারইপাড়া মাঠে সেচপাম্পের পাশে কৃষক সোহাগের মরদেহ দেখতে পান কৃখসরা। তার শরীরের মাজার দিকে কালশিটে দাগ ও চামড়া উঠে যাওয়া অবস্থায় দেখতে পায়। তাদের ধারণা সেচপাম্পের ঘরের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ঘটতে পারে। তবে সেচপাম্প থেকে ৫০/৬০ গজ দূরে মরদেহ পড়েছিল, যেখানে বিদ্যুতের কোন তার বা খাম্বা ছিল না।

তবে সেচপাম্প পরিচালনাকারী উজ্জল হোসেন দুপুরের দিকে মাঠের কৃষকদের ও নিহতের পরিবারের সদস্যদের জানান কৃষক সোহাগ বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে, দ্রুত মরদেহ সরিয়ে নিতে বলেন। এরপর থেকে উজ্জল হোসেন আর সেচপাম্পে ফেরেনি বা মরদেহ কিভাবে পাম্প থেকে দূরে পড়েছিল সেব্যাপারে কিছু বলেননি।

নিহত কৃষক সোহাগের বাবা মনিরুল ফকির জানান, সকাল ৮টার দিকে তিনি ছেলে সহ মাঠে পেঁয়াজ লাগাতে যান। এরপর ছেলেকে রেখে তিনি বাড়ি ফিরে আসেন । পরে ছেলে জানায় তার শরীর ভাল নয় অসুস্থতা বোধ করছেন। স্থানীয় কৃষকদের মাধ্যমে জানতে তিনি জানতে পারেন তার ছেলে গ্যাসটিকের বড়ি খান এবং টয়লেট করতে সেচপাম্পের দিকে গিয়েছিলেন।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলটি পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন