ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নাসিরনগরে চুরির অপবাদে বাড়ির ভেতর ঢুকিয়ে ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ এএম

নাসিরনগরে চুরির অপবাদে বাড়ির ভেতর ঢুকিয়ে ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অপবাদ দিয়ে শাহিন মিয়া (২২) নামে এক ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া ওই এলাকার আক্তার মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাউতলীর একটি ভাঙারি দোকানে ফেরিওয়ালার কাজ করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে নাসিরনগরে যাওয়ার পথে মধ্যপাড়া এলাকায় একটি দোকানের সামনে শাহিনকে আটক করেন আরফত আলী, তার ভাতিজা মিলন, জুনায়েদ ও তৌহিদ। পরে তাকে জোরপূর্বক নিজ বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আক্তার মিয়া অভিযোগ করে বলেন, দুই দিন আগে আরফত আলীর পরিবারের এক সদস্যের একটি রূপার চেইন হারিয়ে যায়। সে ঘটনার জেরে চোর সন্দেহে আমার ছেলেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার সঠিক বিচার চাই।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে রাতে ময়নাতদন্তের জন্য লাশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন