ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ সদস্য

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ এএম

খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ সদস্য

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনস মাঠে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. আব্দুল আলীম (৫১) নামে একজন পুলিশ উপ-পরিদর্শকের (এসআই-সশস্ত্র) মৃত্যু হয়েছে।

তিনি পাবনার সুজানগর উপজেলার বারইপাড়া পোড়াডাঙ্গা গ্রামের মৃত বন্দের আলী খানের ছেলে। তিনি পুলিশ লাইনসেই কর্মরত ছিলেন।

জেলা পুলিশ ও পুলিশ লাইনস সূত্র জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকায় অবস্থিত পুলিশ লাইনসে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন আলীম।

এ সময় পুলিশ সদস্যরা তাঁকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরুর পরপরই সন্ধ্যা ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর সহকর্মী নায়েক আব্দুল মোমিন বলেন, মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। বড় মেয়ের বিয়ে হয়েছে ও ছোট মেয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজে পড়েন।

তাঁর পরিবার বর্তমানে সুজানগরের আরেপপুর হাজীর হাট এলাকায় বসবাস করে। তিনি প্রায় ৩১ বছর চাকরি করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ শেষে এসআই আলীমের মরদেহ তাঁর দেশের বাড়িতে পাঠানো হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন