ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভালুকায় দুই হাজার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

ভালুকায় দুই হাজার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মরহুম আলহাজ্ব আব্দুল হেলিম মন্ডল হলু’র পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই হাজারের বেশি অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সুফিয়া হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং হবিরবাড়ি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডেওয়াতলী এলাকায় দিনব্যাপী এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিনসহ মোট ১৪টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে সেবা প্রদান করেন। নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষ এ সেবা গ্রহণ করেন। চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।

সেবা নিতে আসা রোগী ও স্থানীয়রা জানান, এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং এলাকাবাসীর জন্য বাস্তব ও কার্যকর সহায়তা হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম। এছাড়া হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্যরা কর্মসূচিতে অংশ নেন।

সুফিয়া হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও হবিরবাড়ি জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবি সিদ্দিক সোহেল বলেন, বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়েছে। এ বছর প্রায় দুই হাজার অসহায় মানুষের মাঝে এ সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। সবার সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন