নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা।
বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ডের এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আটক ছিনতাইকারীরা হলেন রবিন ও ফারুক। উভয়ে উপজেলার কাজিরগাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ছিনতাইকারীরা একটি সিএনজি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে ছিনতাই করছিলেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। পরে ছিনতাইকারীদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেন তারা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে রবিন ও ফারুক নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে।
পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, পুলিশ অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত।
বার্তাবাজার/এমএইচ





