ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১০:৫৮ এএম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

বগুড়ায় ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আব্দুল ওয়াহেদ ফকির (৪০) নামে এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় দৈনিক মুক্তজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ওয়াহেদ ফকির জেলার গাবতলী উপজেলার গুরটুপনগর এলাকার বাসিন্দা এবং আব্দুল গফুর ফকিরের ছেলে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, শনিবার (৩ মে) রাত ৯টার দিকে শহরের সাতমাথার মুক্তমঞ্চ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার (৪ মে) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওসি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন শাজাহানপুর উপজেলার খরনা খন্দকারপাড়ার বাসিন্দা পলাশ কুমার মহন্ত।

অন্যদিকে, নিজের অবস্থান জানাতে গিয়ে আব্দুল ওয়াহেদ ফকির বলেন, “আমি কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কিছুই লিখিনি। একটি প্রভাবশালী মহল আমাকে দীর্ঘদিন ধরে টার্গেট করেছে। আজ তারা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসিয়েছে।”

ঘটনার পর থেকে স্থানীয় সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন