ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাদি হত্যার বিচার চাওয়ায় নির্বাচন বানচালের অভিযোগ তোলা হচ্ছে: হাদির বড় বোন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম

হাদি হত্যার বিচার চাওয়ায় নির্বাচন বানচালের অভিযোগ তোলা হচ্ছে: হাদির বড় বোন

হাদি হত্যার বিচার দাবি করলেই একটি পক্ষ আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্বাচন বানচালের অভিযোগ তুলছে বলে মন্তব্য করেছেন শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় বোন মাসুমা হাদি।

তিনি বলেন, আমরা নয়, বরং তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। ভারত চায় না এই দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক।

‎রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নলছিটির বিজয় উল্লাস চত্বরে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।‎

‎মাসুমা হাদি বলেন, নির্বাচনের পর যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার তাদের করতেই হবে। তিনি বলেন, আমরা ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ চাই। বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

‎তিনি বলেন, ন্যায়বিচারের দাবি কখনোই নির্বাচনবিরোধী আন্দোলন হতে পারে না। বিচার চাওয়াকে রাজনৈতিক উদ্দেশে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, যা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

‎বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন