ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁদাবাজি এক হাত থেকে আরেক হাতে যাচ্ছে: নিপুন রায়

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

চাঁদাবাজি এক হাত থেকে আরেক হাতে যাচ্ছে: নিপুন রায়

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী বলেছেন, ছিনতাই ও লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। চাঁদাবাজি এক হাত থেকে আরেক হাতে যাচ্ছে—এ অবস্থা চলতে পারে না। দুপুরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঢাকা-৩ আসনের সংসদ সদস্যের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিপুন রায় বলেন, এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা প্রকাশ করতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। ঝিলমিল এলাকা থেকে কেরানীগঞ্জে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম চলমান রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে গুরুত্বারোপ করেন তিনি।

আওয়ামী লীগের উদ্দ্যেশে তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু আওয়ামী লীগ আবার নতুন করে হানা দেওয়ার চেষ্টা করছে। তাদের সেই অপচেষ্টা জনগণ সফল হতে দেবে না। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের প্রকাশ্যে তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধী যত বড় ক্ষমতাধরই হোক, আইনের আওতায় আনতে হবে।

বুড়িগঙ্গা রক্ষায় গুরুত্বআরপ করে তিনি বলেন, বুড়িগঙ্গা রক্ষা করা আমাদের দায়িত্ব। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে সমন্বিত পরিকল্পনা দরকার। কদমতলি-কোনাখোলা সড়কে জনদুর্ভোগের কথা তুলে ধরে তিনি দ্রুত সংস্কার ও যানজট নিরসনের দাবি জানান।

এছাড়া অবৈধভাবে গ্যাস সরবরাহ, বাসাবাড়ি ও অলিগলিতে কেমিক্যাল গোডাউন গড়ে ওঠা এবং ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ওয়ার্ডভিত্তিক টেন্ডার দিলেও কার্যকর ডাম্পিং সিস্টেম না থাকায় সমস্যা রয়ে গেছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উমর ফারুকের সভাপত্বিতে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা ৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা রাজস্ব সার্কেল আলতাফ আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়াসহ অন্যান্য কর্মকর্তারা এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!