ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নড়াইলে ময়লা স্তুপ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৬:৩২ পিএম

নড়াইলে ময়লা স্তুপ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

নড়াইলের সদর উপজেলায় পৌরসভার ময়লার স্তুপ থেকে অজ্ঞাতনামা (৭০) বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) বিকাল ৪ টার দিকে উপজেলার সীতারামপুর গ্রামের পৌরসভার ময়লা স্তুপ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৪ টার দিকে স্থানীয় লোকজন ময়লা স্তূপ একটি বৃদ্ধের লাশ দেখতে পাই। পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশটির এখনও কোনো পরিচয় মেলনি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলি মিয়া বার্তা বাজারকে বলেন, ময়লা স্তূপ থেকে অজ্ঞাতনামা (৭০) বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়ে। এখন লাশটির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ও লাশ ময়না তদন্ত শেষে তার আসল মৃত্যুর রহস্য জানা যাবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন