লালমনিরহাট সদর উপজেলায় এক গৃহবধূর করা ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ২৪ মার্চ রাতেনভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দ্রুত অভিযান চালিয়ে আসামী কৃষ্ণ চন্দ্র রায় (৩৫)আটক করে পুলিশ।
অভিযোগে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে কয়েকজন ব্যক্তি ওই গৃহবধূকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে। ঘটনার পর তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। পরে বাধ্য হয়ে লালমনিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করা হয়। তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, আসামি গ্রেফতারের খবরে এলাকায় কিছুটা স্বস্তি ফিরলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা বাজার/এস এইচ





