ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আশুগঞ্জে আলোচিত মাদক কারবারি মহসিন গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:৫৮ এএম

আশুগঞ্জে আলোচিত মাদক কারবারি মহসিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্কফ সিরাপ, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মহসিন মিয়া (৫৩) নামে এক আলোচিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ উপজেলার চর লালপুর (কান্দাপাড়া) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত মহসিন উপজেলার চর লালপুর কান্দাপাড়া এলাকার মৃত উবায়দুল হকের ছেলে।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় মহসিনের হেফাজত থেকে ৬৫ বোতল স্কফ সিরাপ, ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, মহসিন একজন আলোচিত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। এর আগে একাধিকবার গ্রেফতার হয়ে তিনি কারাভোগ করেছেন। জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তিনি আরও জানান, গ্রেফতার মহসিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!