ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষোভ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:১৩ এএম

নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষোভ

মামলা নিতে বিলম্ব করায় ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান নেওয়া জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ নেতাকর্মীদের অবরুদ্ধ করেছেন বিএনপি-ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা বিএনপির নেতারা কর্মীদের সরিয়ে নিয়ে তাদের মুক্ত করেন।

এরআগে শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১১০/১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদকে প্রধান ও ঝিনাইদহ জেলা ছাত্রদলের বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলা দায়েরের পর দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান এনসিপির নেতৃবৃন্দ।

এদিকে মামলা দায়ের হওয়ার পর ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি-ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা বিক্ষোভ করে ঝিনাইদহ সদর থানার সামনে বিক্ষোভ শুরু করে। থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে নাসীরুদ্দীন পাটোয়ারীসহ নেতাকর্মীরা। এক পর্যায়ে থানার গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে তারা। সেসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে জেলা বিএনপির নেতা-কর্মীদের শান্ত করে থানার সামনে থেকে সরিয়ে নিয়ে গেলে পুলিশ পাহাড়ায় পাটোয়ারীদের নিরাপদে বের করে দেওয়া হয়।

এর আগে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটোয়ারীর উপর ডিম নিক্ষেপ ও নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন নেতাকর্মী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!