ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হত্যা মামলায় মানিকগঞ্জে ইউপি সদস্যকে গ্রেপ্তার, থানা ঘেরাও

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:৪২ পিএম

হত্যা মামলায় মানিকগঞ্জে ইউপি সদস্যকে গ্রেপ্তার, থানা ঘেরাও

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলীমকে একটি হত্যা মামলায় গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর জেরে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন তার অনুসারী ও বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে শত শত বিক্ষুব্ধ জনতা মানিকগঞ্জ প্রেসক্লাব ও সদর থানার সামনে জড়ো হয়ে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। একপর্যায়ে তারা থানা এলাকা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিক্ষোভকারীদের দাবি, ইউপি সদস্য আব্দুল আলীম সম্পূর্ণ নির্দোষ। সজীব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে এবং অনতিবিলম্বে আব্দুল আলীমের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলীম আলোচিত সজিব হত্যা মামলার অভিযুক্ত আসামি। আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল এলাকায় সজিব (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!