ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সোহাগ হত্যা: আলোচিত আসামি নান্নুর অবশেষে গ্রেপ্তার

Authorনিউজ রুম

আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৮:১২ পিএম

সোহাগ হত্যা: আলোচিত আসামি নান্নুর অবশেষে গ্রেপ্তার

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নির্মমভাবে নিহত ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে নতুন অগ্রগতি এসেছে। মামলার অন্যতম প্রধান আসামি নান্নুকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‍্যাব-১১ এর সদস্যরা সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এই ঘটনায় এ পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রোববার (১৩ জুলাই) সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে দুই সন্দেহভাজনকে আটক করা হয়। পরে আদালতের অনুমতিক্রমে তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

নিহত সোহাগ ছিলেন একজন স্থানীয় ব্যবসায়ী। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। সোহাগের এক মেয়ে (১৪) ষষ্ঠ শ্রেণিতে পড়ে এবং ছেলে (১১) পড়ছে চতুর্থ শ্রেণিতে।

গত বুধবার সোহাগকে মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে কুপিয়ে এবং পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করে একদল সন্ত্রাসী। নির্মম এই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়, যাদের মধ্যে এখন পর্যন্ত আটজন র‌্যাব-পুলিশের হাতে ধরা পড়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন