ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মহাসড়কের উপর অবৈধ সিএনজি স্ট্যান্ড, চারজন আটক

Authorডেস্ক রিপোর্ট

আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৬:৩৭ পিএম

মহাসড়কের উপর অবৈধ সিএনজি স্ট্যান্ড, চারজন আটক

ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকা থেকে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদের লক্ষ্যে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরের দিকে মহাসড়কের উপর গড়ে ওঠা এই অবৈধ স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সিএনজি শ্রমিকরা পুলিশের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ যানবাহনগুলো থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। তাদের ছত্রছায়ায় এসব অবৈধ সিএনজি ও হ্যালোবাইক অবাধে মহাসড়কে চলাচল করছে।

মানিকগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুল হামিদ বলেন, “মহাসড়কে যান চলাচল নিরাপদ রাখতে এবং যানজট রোধে এই অভিযান পরিচালিত হয়েছে। বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের চাপ অনেক বেশি। এর উপর অবৈধ সিএনজি ও হ্যালোবাইক চালকরা মহাসড়কে উঠে যানজট সৃষ্টি করছে, যা যাত্রীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও জানান, “অবৈধ সিএনজি ও হ্যালোবাইকের অধিকাংশেরই প্রয়োজনীয় কাগজপত্র নেই। আমাদের অভিযান অব্যাহত থাকবে যাতে মহাসড়কে নিরাপদ ও সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করা যায়।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন