ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রাজিল সমর্থকদের মিছিলে যোগ দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম

ব্রাজিল সমর্থকদের মিছিলে যোগ দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ভোলার বোরহানউদ্দিনে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের আনন্দ মিছিলে যোগ দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার দৌলতখান সড়কের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার চকডোষ গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের একটি আনন্দ মিছিল পৌর শহর থেকে কুঞ্জেরহাটের দিকে যাচ্ছিল। ওই মিছিলে অংশ নিতে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে বহরে যোগ দেওয়ার উদ্দেশ্যে গ্রাম থেকে রওনা হন। পথে দৌলতখান সড়কের মাথা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি প্রথমে দুই পথচারীকে ধাক্কা দেয়। পরে সড়কের পাশে থাকা একটি কংক্রিট ব্লকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ইসমাইলের মাথায় গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ব্রাজিল সমর্থকদের বহরে থাকা একটি অ্যাম্বুলেন্সের সহায়তায় আহতদের দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফসানা ইসমাইলকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাে সত্যতা নিশ্চিত করেছেন৷

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন