ঢাকা   রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:২২ পিএম

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লীতে তাবলিগ জামাতের বয়ানকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজে তেলিকোনা জামে মসজিদে ইমাম হাবিবুর রহমান হাবিব বাংলাদেশে তাবলিগ জামাতের মুরুব্বি ও প্রধান সিদ্ধান্তদাতা মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমদপন্থির (জোবায়ের গ্রুপ) পক্ষে বয়ান পেশ করেন। এ সময় তেলিকোনা গ্রামের মজর উল্লাহর ছেলে সিরাজ আলী ওই বয়ানের আপত্তি করেন ও বয়ানের পক্ষে যুক্তি চান।

এ নিয়ে একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ইয়াহিয়া ও শুকুর উল্লাহর ছেলে আব্দুল্লাহ ইয়ামিন সুনুর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে শনিবার দুপুরে ইয়াহিয়া ও আব্দুল্লাহ’র পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল ইসলাম বলেন, ‘আহতদের মধ্যে ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।’

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে পুলিশি নজরদারিতে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন