ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

“আওয়ামী লীগের চার নেতাকর্মীর কারাবাসে রাজনৈতিক মহলে তোলপাড়!”

Authorডেস্ক রিপোর্ট

আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৯:২৪ পিএম

“আওয়ামী লীগের চার নেতাকর্মীর কারাবাসে রাজনৈতিক মহলে তোলপাড়!”

নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ঘোষিত তালিকাভুক্ত আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতভর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে আদালতের আদেশে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও খোর্দকালনা গ্রামের বাসিন্দা গোলাম মর্তুজা, এনায়েতপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি তোতা মিয়া (বাড়ি: বুজরকান্তপুর), পত্নীতলা উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল শাহীন (বাড়ি: নজিপুর আলহেরা পাড়া) এবং বিপ্লব কুমার মন্ডল (বাড়ি: দোচাই, পত্নীতলা)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, “শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম বিশেষ অভিযানে অংশ নিয়ে এদের গ্রেপ্তার করে। শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে বা কেন তারা নিষিদ্ধ তালিকাভুক্ত, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে পুরো এলাকায় আতঙ্ক ও আলোড়ন সৃষ্টি হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন