মাদক সেবন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শামীম আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে তাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কেন্দ্রীয় যুবদল সম্প্রতি সাংগঠনিক শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় বিভিন্ন অভিযোগে অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নীতি অনুসরণ করছে।
বার্তা বাজার/এস এইচ






