ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকা-বরিশাল আকাশপথে ফের উড়বে বিমান

Authorডেস্ক রিপোর্ট

আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম

ঢাকা-বরিশাল আকাশপথে ফের উড়বে বিমান

এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামী ৮ আগস্ট থেকে ঢাকা-বরিশাল আকাশপথে সপ্তাহে দুই দিন পুনরায় ফ্লাইট চালু করবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা-বরিশাল রুটে প্রতি শুক্রবার ও রোববার বিমান বাংলাদেশ ‘ড্যাস ৮ কিউ-৪০০’ মডেলের ৭৪ আসনের একটি উড়োজাহাজ চালু করবে যাত্রী পরিবহনের জন্য। তবে বরিশালের বাসিন্দারা অতীতের মতো বৃহস্পতিবারও ফ্লাইট চালুর দাবি করেছেন।

গত ২৫ জুলাই থেকে বিমান সংকটের কারণে এই রুটে বিমান বাংলাদেশ ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে। পাশাপাশি, বেসরকারি কোনো ফ্লাইটও বর্তমানে এ রুটে চলছে না।

ব্যবসায়ী মনির পালোয়ান বলেন, ব্যবসায়িক কাজে দ্রুত ঢাকা আসা-যাওয়ার প্রয়োজন হলেও ফ্লাইট বন্ধ থাকায় তাদের অনেক ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। তাই বরিশাল-ঢাকা রুটে যথাযথ সংখ্যক ফ্লাইট চালুর দাবিও জানান তিনি।

ফ্লাইট পরিচালনা সংক্রান্ত এক কর্মকর্তা জানান, বিমানসংস্থার উড়োজাহাজের সংকটের কারণে যাত্রী পরিবহন সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে খুব দ্রুত পুনরায় ফ্লাইট চালু করা হবে এবং এই রুটে ফ্লাইট বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই।

তিনি আরও জানান, যাত্রীদের সুবিধার্থে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়েও কাজ চলমান রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন