ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আ. লীগের পথে হাঁটলে বিএনপিতে ঠাঁই নেই: এমপি হেলাল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:১৯ এএম

আ. লীগের পথে হাঁটলে বিএনপিতে ঠাঁই নেই: এমপি হেলাল

বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি বলেছেন, আওয়ামী লীগের দখলদারিত্ব, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি অনুসরণ করলে বিএনপিতে কারও স্থান হবে না। দলের নাম ব্যবহার করে কেউ দখল, চাঁদাবাজি বা অনিয়মে জড়ালে তার দায় দল নেবে না। একই সঙ্গে তিনি সরকারি কৃষিঋণ ও উন্নয়ন প্রকল্পের সুবিধা প্রকৃত কৃষকদের হাতে পৌঁছে দিতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

শুক্রবার বিকেলে খুলনার রূপসা মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ।’

আজিজুল বারী হেলাল বলেন, গত ১৭ বছরে রাষ্ট্রীয় সম্পদ জনগণের কল্যাণে ব্যয় না করে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। আওয়ামী লীগ দেশে দখলদারিত্ব ও চাঁদাবাজির সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল। এখন বিএনপির কোনো নেতাকর্মী যদি একই পথে হাঁটে, তাহলে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো পার্থক্য থাকবে না।

তিনি বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’। দলের পরিচয় ব্যবহার করে কেউ অনিয়ম করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

কৃষকদের অধিকার ও গ্রামীণ অর্থনীতি প্রসঙ্গে আজিজুল বারী হেলাল বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকার ঋণ বরাদ্দ থাকলেও প্রকৃত কৃষক, মৎস্যচাষি এবং হাঁস-মুরগির খামারিরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

পরিবর্তে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি, ঠিকাদার কিংবা সুবিধাভোগী গোষ্ঠীর হাতে এসব ঋণ চলে যাচ্ছে। তিনি প্রকৃত কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

রূপসা ইউসিসিএ লিমিটেডের সভাপতি হাসিবুর রহমান বাবু লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরডিবির খুলনা বিভাগের যুগ্ম পরিচালক এ কে এম আশরাফুল ইসলাম, রূপসার সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং বিআরডিবি রূপসা উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন