ঢাকা   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠাতে চাওয়া সুজনের পাশে প্রধানমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:৫২ পিএম

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠাতে চাওয়া সুজনের পাশে প্রধানমন্ত্রী

ফুটপাথে পানি বিক্রি করে বাবাকে পবিত্র হজে পাঠানোর স্বপ্ন দেখা সংগ্রামী কিশোর সুজনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুজনের স্বপ্নপূরণ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সোমবার রাজধানীর জিয়া উদ্যানে সুজনের হাতে আর্থিক অনুদান তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে সুজনের পানি বিক্রির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। একটি বেসরকারি টিভিতে প্রচারিত ওই ভিডিওতে সুজন পানি বিক্রি করে উপার্জিত অর্থ দিয়ে বাবাকে পবিত্র হজে পাঠানোর ইচ্ছা প্রকাশ করে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি সুজনের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।

অনুদান হস্তান্তরের সময় প্রতিমন্ত্রী আমিনুল হক সুজনকে ঝুঁকিপূর্ণ বা কায়িক শ্রমে না পাঠিয়ে নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য পরিবারের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে সুজনের পড়াশোনার সব খরচ বহনের ঘোষণা দেন তিনি।

প্রতিমন্ত্রীর আশ্বাসের পর সুজনের বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি প্রতিশ্রুতি দেন, তাঁর ছেলেকে আর রাস্তায় পানি বিক্রি করতে দেবেন না এবং দ্রুত বিদ্যালয়ে ভর্তি করাবেন।

আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসা মানবিক বিষয়গুলো তাঁর নজর এড়ায় না। সমাজের প্রান্তিক মানুষের বিষয়ে জানতে পারলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, ‘সুজন পানি বিক্রি করে তার বাবাকে হজে পাঠাতে চায়—এটি অত্যন্ত মহৎ একটি নিয়ত। তবে আমরা চাই, সে ফুটপাথে পানি বিক্রি না করে ভালোভাবে পড়াশোনা করে বড় হোক। নিজের যোগ্যতায় উপার্জন করে একদিন সে তার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, সুজনের অসুস্থ মায়ের চিকিৎসা এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবার কষ্টের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এখন থেকে সুজনকে আর রাস্তায় নামতে হবে না। তার পড়াশোনা ও পরিবারের সুন্দরভাবে চলার জন্য প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা সুজনের বাবার কাছে পৌঁছে দেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, সুজন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে একদিন তার লালিত স্বপ্ন পূরণ করবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন