ঢাকা   সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ভালুকার এমপির আমলনামা পড়ে শেষ করতে পারিনি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:২৯ পিএম

‘ভালুকার এমপির আমলনামা পড়ে শেষ করতে পারিনি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

এ ছাড়াও পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, তারপর দেখলাম ভালুকার এমপির এতো বড় আমলনামা পড়ে শেষ করতে পারি নাই, সে হলো ট্রাক দখল করে, চাঁদাবাজিতে ওস্তাদ, শিল্প কারখানায় গুলোতে ঝুট ব্যবসা করে সে। এই লোক কি সংসদে ঝুট ব্যবসা নিয়ে কোনো আলাপ দিবে নাকি বাংলাদেশের জন্য নতুন কোনো আইন বানাবে সে ব্যপারে সন্দেহ আছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির বিরুদ্ধে ‘ইঞ্জিনিয়ারিং’ করার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে নির্বাচনের জন্য ‘ইঞ্জিনিয়ারিং’ শুরু করে দিয়েছেন।

ভালুকার মানুষের ভাগ্য পরিবর্তনের প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্থানীয় মানুষের ভবিষ্যৎ কোনো রাজনৈতিক নেতার ওপর ছেড়ে দেওয়া যাবে না। তিনি বলেন, ‘তারেক রহমান তাঁর মেয়ে জাইমা রহমান ও স্ত্রী জুবাইদা রহমানের ভাগ্য পরিবর্তন করবেন। কিন্তু তিনি ভালুকার একটি সন্তানের ভাগ্য পরিবর্তন করবেন না। আপনার সন্তানের ভাগ্য পরিবর্তন আপনাকেই করতে হবে।’
এ সময় ভালুকায় মাদক, জুয়া, চোরাচালান ও চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘যদি সংস্কার বাস্তবায়ন না হয়, যদি আওয়ামী লীগের বিচার না হয়, যদি ১৪শ খুনের শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হয়, আমরা এক সেকেন্ডও অপেক্ষা করব না তারেক রহমানের সরকারকে পালাইতে।’

তিনি আরও বলেন, ‘বলে দিচ্ছি, একবার যখন টান দিব, সুটকেস নিয়ে পালাবার টাইম পাইবেন না। যেভাবে সুটকেস ছাড়া লন্ডন থেকে এসেছেন, এভাবেই লন্ডনে পালাইতে বাধ্য হবেন।’

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ডা. জাহেদুল ইসলাম, ময়মনসিংহ জেলার আহ্বায়ক এটিএম মাহবুব উল আলম, সদস্যসচিব মো. জসিম উদ্দিন, ভালুকা উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন এবং এনসিপি মনোনীত ভালুকা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন