ঢাকা   শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম

মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, “মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

আজ শনিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ হল রুমে “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ২৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি মাদক, জুয়া, ক্যাসিনো, বাল্যবিয়ে ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ করায় যুবসমাজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রাশেদুল হক প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন