ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:২৮ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।

শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জে পা রাখার চেষ্টা করলে মহানগর বিএনপি তাকে কঠোরভাবে প্রতিহত করবে।

তিনি বলেন, তেলাপোকা-ছাড়পোকা যদি কিছু বলে তবে আমাদের উচিত তাদের জুতা দিয়ে পা দিয়ে পিষিয়ে মেরে ফেলা। এই বাটপার নাসীরুদ্দীন পাটওয়ারী ১৭ বছর ধরে কোথায় ছিল? সে আরএফএল কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে চাকরি করেছে। সে লজিং মাস্টার ছিল। নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ, নাহিদ ৫ আগস্টের আগে তার কোথায় ছিল। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের লুঙ্গির নীচে ছিল। লুঙ্গির নীচ থেকে বের হয়ে আজ আপনারা বড় নেতা।

তিনি আরও বলেন, তেলাপোকা-ছাড়পোকাদের আজেবাজে বক্তব্যে সফল প্রধানমন্ত্রীর তারেক রহমানের কিছুই হবে না।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিলটি বের হয়ে চাষাঢ়া হয়ে ২নং রেলগেট ঘুরে পুনরায় মিশনপাড়া গিয়ে সমাবেশ করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন