ঢাকা   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই নিয়ে ‘দোকান খুলে বসেছে’ একটি গোষ্ঠী: ইশরাক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪ পিএম

জুলাই নিয়ে ‘দোকান খুলে বসেছে’ একটি গোষ্ঠী: ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জুলাই-আগস্ট বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে শহিদ পরিবারকে অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, “জুলাই আন্দোলনকে ব্যবহার করে একটি ছোট গোষ্ঠী কৃতিত্ব নিয়ে রাজনীতি করছে। জুলাইকে ব্যবহার করে একটি ছোট গোষ্ঠী এটির কৃতিত্ব নিয়ে রাজনীতি করতে চায়। এটা কোনো রাজনীতি হতে পারে না। তারা একটি দোকান খুলে বসেছে।”

ইশরাক হোসেন বলেন, ‘জুলাই কোনো গোষ্ঠীর নয়, এটি পুরো দেশের মানুষের অংশগ্রহণে সংঘটিত হয়েছে। রাজনীতি করতে হলে নীতির প্রয়োজন, কিন্তু যারা জুলাইকে ব্যবহার করে রাজনীতি করছে তাদের সেই নীতি নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১৪ হাজারের বেশি জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়েছে।’ তবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এমন যোদ্ধাদের গেজেটভুক্ত করা হয়নি বলে অভিযোগ করে তিনি এটিকে ‘বড় অন্যায়’ বলে মন্তব্য করেন।

শহিদ ও আহতদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘গেজেটভুক্ত ৮৪৩ শহিদের পরিবারের কাছে তিনি যাবেন এবং তাদের কথা শুনবেন। শহিদ পরিবারের পুনর্বাসন, আবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আহতদের চিকিৎসার পাশাপাশি তিন শ্রেণিতে মাসিক ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হচ্ছে।’

দৃষ্টিশক্তি হারানো আহতদের জন্য সরকার আলাদা পরিকল্পনা করছে বলেও জানান তিনি। কর্মক্ষম আহতদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।

গতকাল জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রসঙ্গে ইশরাক বলেন, ‘কূটনীতিকদের সামনে পরিকল্পিতভাবে ঝামেলা সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।’ জুলাই যোদ্ধার পরিচয় ব্যবহার করে সেখানে প্রবেশ করে তারা এ ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন