ময়মনসিংহের ভালুকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি। র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ও স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু নেতৃত্বে আজ বৃহস্পতিবার বিকেলে র্যালিটি ভালুকা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে নতুন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন বহন করেন। উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
র্যালি শেষে নতুন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি ঐতিহাসিক অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।






