ঢাকা   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থান’ তোরণে আগুন: মামলা ৭৫ জনের বিরুদ্ধে, কারাগারে ১

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থান’ তোরণে আগুন: মামলা ৭৫ জনের বিরুদ্ধে, কারাগারে ১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত তরিক শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি পদপ্রত্যাশী ইমন ইসলাম বাদী হয়ে গতকাল বুধবার রাতে পৌর টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, টুঙ্গিপাড়া শিশুপার্কের সামনে নির্মিত ‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার ঘটনায় ইমন ইসলাম (২২) থানায় মামলা করেছেন। মামলার পর বুধবার রাতে ৩৩ নম্বর আসামি তরিক শেখকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান ও শাহিন বিশ্বাস কালুসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০ জনকে।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে উপজেলার শিশুপার্কের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নিহত ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণ নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ওই দিন এবং পরদিন রোববার রাতে তোরণটিতে দুই দফা আগুন দেওয়া হয়। এতে তোরণের নিচের অংশের দুই পাশ পুড়ে যায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন