ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার ধলা বিওপি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৩৫/৪ এস-এর কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ভারতের দিক থেকে কাঁটাতারের কাছে কয়েকজন ব্যক্তির অবস্থান লক্ষ্য করে ধলা বিজিবির টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিজিবি জানায়, পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। বর্তমানে তারা ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের ওপারে অবস্থান করছেন।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, সীমান্তের বাংলাদেশ অংশে ধলা বিজিবি বিওপি এবং ভারত অংশে বারোইপোতা বিএসএফ ক্যাম্প অবস্থিত।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন