ঢাকা   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয়কে আটক করল গ্রামবাসী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম

এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয়কে আটক করল গ্রামবাসী

মেহেরপুরের সদর উপজেলার ইছাখালী সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার পর স্থানীয়রা ওই দুই ভারতীয়কে আটক করেন।

স্থানীয়রা জানান, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছে নিজের জমিতে কাজ করতে যান। এরপর ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহল দল তাকে ধরে নিয়ে যায়।

বিষয়টি জানার কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের সহযোগিতায় সীমান্ত এলাকায় কৃষিকাজ করার সময় শচীন দাস (৬৫) ও নরোত্তম বিশ্বাস (৩৫) নামে দুই ভারতীয়কে আটক করে মান্নানের আত্মীয়স্বজনরা। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। পতাকা বৈঠকে বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নানকে ফেরত আনা হবে এবং একই সঙ্গে ভারতীয় দুই নাগরিককে ফেরত দেওয়া হবে।

এ সময় সীমান্তবর্তী সাধারণ মানুষ ও কৃষকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে সতর্কতার সঙ্গে চলাফেরার আহ্বান জানিয়েছেন বিজিবির এ অধিনায়ক।

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন