ঢাকা   সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি: শিবির সভাপতি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম

আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি: শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আজ সোমবার সকালে যশোর পৌর কমিউনিটি সেন্টারে ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বললেন, জাহেলি আঁধার পেরিয়ে আজ আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি। এ দেশের তরুণ সমাজকে মেধা, চরিত্র ও নৈতিক সততার পরাকাষ্ঠা প্রদর্শন করে এক নতুন আজাদির ডাকে সাড়া দিতে হবে। স্বনির্ভর, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

নুরুল ইসলাম সাদ্দাম তার বক্তব্যে বলেন, ‘যুগে যুগে নবী-রাসুলরা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন এবং ভ্রান্ত ও অন্যায় পথ থেকে দূরে থাকার শিক্ষা দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) ইসলামের দাওয়াত প্রচার করতে গিয়ে নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হলেও আদর্শ থেকে বিচ্যুত হননি। তার জীবন থেকে শিক্ষা নিয়ে কর্মীদের দৃঢ়তা, ধৈর্য ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘ছাত্রশিবিরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে তরুণ ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়া এবং তাদের মধ্যে ইসলামি জ্ঞান অর্জন ও বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্ববোধ সৃষ্টি করা। শুধু কথা বা স্লোগানে নয়, নিজেদের চরিত্র ও আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে।’

সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল বলেন, একটি দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। তাই তরুণদের জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে।

যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এবং শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন